দ্বিতীয় দিনেও পাকিস্তানের দাপট

 

রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিন শেষে ৫৩ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে ২৬৭ রানে অলআউট হয় ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে সৌদ শাকিলের দুর্দান্ত এক সেঞ্চুরিতে লিড পায় স্বাগতিকরা। ৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে রাওয়াপিন্ডিতে রাজ করছেন দুই দলের স্পিনাররা। শুক্রবার (২৫ অক্টোবর) দ্বিতীয় দিনের শেষ বিকেলে ইংলিশদের তিনটি উইকেটই তুলে নিয়েছেন স্পিনাররা। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২৪ রান। 

 
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৬৭ রানে অলআউট করে দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে প্রথম দিন শেষ হওয়ার আগে ৭৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। আজ দলীয় স্কোরে ২৬ রান যোগ হতেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান শোয়েব বশির। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৬ রান। 
 
এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ৫২ রানে জুটি গড়েন শাকিল। রেহান আহমেদের বলে রিজওয়ান আউট হলে ভাঙে তাদের জুটি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৫ রান। 
 
এরপর দ্রুতই ফেরেন সালমান আগা ও আমের জামাল। সালমানের ব্যাট থেকে ১ ও আমের জামালের ব্যাট থেকে আসে ১৪ রান। দুজনেই আউট হয়েছেন লেগস্পিনার রেহানের বলে। ১৫৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর একাই দলকে টেনে তোলার চেষ্টা করেন সহ-অধিনায়ক শাকিল। টেল-এন্ডারে তিনি নোমান আলি ও সাজিদ খানের সঙ্গে দারুণ দুটি কার্যকরী জুটি গড়েন। নোমানের সঙ্গে ৮৮ ও সাজিদের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন শাকিল। আর তাতেই লিড পায় পাকিস্তান। শাকিলের ব্যাট থেকে আসে ১৩৪ রান।

Comments

Popular posts from this blog

Arsenal captain Leah Williamson says results 'tell a story' and welcomes 'refreshing' change of scenery with England